ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

স্বরূপকাঠিতে ইউপি সদস্যের করোনা পজিটিভ

স্বরূপকাঠিতে ইউপি সদস্যের করোনা পজিটিভ
×

স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৯ মে ২০২০ | ০৯:৪৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলায় এক ইউপি সদস্যের করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার স্করূপকাঠি সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার শহীদুর ইসলামের শরীর থেকে নেওয়া নমুনার পরীক্ষায় করোনা পজেটিভ পাওয়া গেছে। 

ওই ইউপি সদস্য পরিবারসহ ঢাকায় বসবাস করতেন। সম্প্রতি তিনি ঢাকা থেকে গ্রামের বাড়িতে এসেছেন। এ নিয়ে এ উপজেলার ৪ জন করোনা রোগী শনাক্ত হলো।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফিরোজ কিবরিয়া বলেন, গত মঙ্গলবার ওই পরিবারে সদস্যদের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শুক্রবার দুপুরে হাসপাতাল থেকে ওই ব্যাক্তির কোভিড ১৯ পজেটিভ রিপোর্ট পাওয়া যায়। ইউপি সদস্যকে বাড়িতে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসেন জানান, করোনা পজেটিভ সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আক্রান্তের বাড়ি লকডাউন করা হয়েছে এবং তার সংস্পর্শে আসা ব্যক্তিদের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হচ্ছে।

এর আগে গত ১৪ মে স্বরূপকাঠি উপজেলার সোহাগদল ইউনিয়নের পশ্চিম সোহাগদল গ্রামে সর্ব প্রথম এক ট্রাকচালক করোনায় আক্রান্ত হন। এরপরে একই ইউনিয়নে পুর্ব সোহাগদল গ্রামে এক নারী, স্বরূপকাঠির সদর ইউনিয়নের জগন্নাথকাঠি গ্রামে এক নারী গার্মেন্টস কর্মী, সর্বশেষ স্বরূপকাঠি সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সদস্যের করোনা শুনাক্ত হয়।



আরও পড়ুন

×