ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

উলিপুরে মা-ছেলেসহ আরও ৩ জনের করোনা শনাক্ত

উলিপুরে মা-ছেলেসহ আরও ৩ জনের করোনা শনাক্ত
×

প্রতীকী ছবি

কুড়িগ্রাম, উলিপুর প্রতিনিধি

প্রকাশ: ২৯ মে ২০২০ | ১০:০৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় মা-ছেলেসহ নতুন করে আরও ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। শুক্রবার বিকেলে রংপুর মেডিকেল কলেজে স্থাপিত পরীক্ষাগার থেকে জেলার ৩৪ জনের নমুনা পরীক্ষার ফলাফল আসে। তার মধ্যে ৩ জনের ফলাফল পজিটিভ আসে।

উলিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার জানান, নতুন করে আক্রান্ত ৩ জনের মধ্যে দু্র্গাপুর ইউনিয়নের নওদাবস গ্রামের ৪০ বছর বয়সী মা ও তার ২০ বছর বয়সী ছেলে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ ছাড়া গুনাইগাছ ইউনিয়নের নন্দুনেফরা গ্রামে ২৫ বছর বয়সী এক যুবক আক্রান্ত হয়েছেন। গত মঙ্গলবার এদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। আজ তাদের রিপোর্ট আসে। এ নিয়ে এই উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ জনে। এদের মধ্যে একজন সুস্থ হয়েছেন।

এ দিকে সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান জানান, জেলায় এখন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬৭ জনে দাঁড়িয়েছে।

তিনি আরও জানান, গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন এলাকায় নতুন করে আরও ৩২ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। এ নিয়ে শুক্রবার জেলায় সর্বমোট হোম কোয়ারেন্টাইনে আছেন মোট ১৭৮ জন। এ ছাড়া মেয়াদ শেষ হওয়ায় ২ হাজার ১৫ জনকে হোম কোয়ারেন্টাইন থেকে অবমুক্ত করা হয়েছে।

‘এ পর্যন্ত জেলা থেকে ১ হাজার ৫৯৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজের পরীক্ষাগারে পাঠানো হয়েছে। ফলাফল এসেছে ১ হাজার ৩১৬ জনের। তার মধ্যে ৬৭ জনের ফলাফল পজিটিভ। এদের মধ্যে ২৯ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন।

আরও পড়ুন

×