ঈশ্বরগঞ্জে চার জুয়াড়ির কারাদণ্ড, নিখোঁজ ১
×
পুলিশের হাতে আটক জুয়াড়িরা
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ২৯ মে ২০২০ | ১০:২৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
ময়মনিসংহের ঈশ্বরগঞ্জে প্রকাশ্যে আসর বসিয়ে জুয়া খেলার দায়ে চার জুয়াড়িকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের অভিযানে মঙ্গলবার সন্ধ্যায় ওই সাজা প্রদান করা হয়। তবে এ ঘটনায় পালাতে গিয়ে বিলের পানিতে পড়ে নিখোঁজ হয়েছেন এক জুয়াড়ি।
উপজেলার মাইজবাগ ইউনিয়নের বড়জোড়া গ্রাম এবং বড়হিত ইউনিয়নের বড়ডাংড়ি গ্রামের সীমান্তবর্তী "বেই" বিলে গত কিছু দিন ধরে নিয়মিত জুয়ার আসর বসানো হয়েছিলো।
ঈশ্বরগঞ্জ পৌর এলাকার দত্তপাড়া গ্রামের ফজলুর রহমান ও মাইজবাগ ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য বাবুল মিয়ার যৌথ প্রচেষ্টায় জুয়ার আসর বসানো হয়। বিলের মাঝখানে একটি কলা বাগানে আসর বসিয়ে খেলা চলার খবর পান উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন।
পরে মঙ্গলবার বিকেলে অভিযান শুরু করেন ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনোরঞ্জন বর্মণ। ময়মনসিংহ গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম নিয়ে অভিযান শুরু করেন তিনি।
ম্যাজিষ্ট্রেট পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়াড়িরা পালানোর সময় তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- দত্তপাড়া গ্রামের ফজলুর রহমান (৫৫), বড়হিতের রামচন্দ্র পুর গ্রামের আক্তার হোসেন (৩৫), উচাখিলার আবদুল মালেক (৪৮) ও নয়ন মিয়া (৩৫)। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনোরঞ্জন বর্মণ চার জুয়াড়িকে এক মাস করে কারাদণ্ড প্রদান করেন।
জুয়ার আসর থেকে পালানোর সময় বিলের পানিতে পড়ে মাইজবাগ ইউনিয়ন পরিষদের সদস্য রফিকুল ইসলাম রবির ভাই বাবুল মিয়া ওরফে বকুল (৪৫) নিখোঁজ হন। ফায়ার সার্ভিসের টিম এসে চেষ্টা করেও ওই ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন বলেন, বেশ কিছুদিন ধরে আসর বসিয়ে জুয়া খেলা হচ্ছে এমন খবর পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। ওই সময় ৪ জনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।