নারায়ণগঞ্জে প্রতিবন্ধী বৃদ্ধা ধর্ষণের শিকার
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৯ মে ২০২০ | ১০:৪৮ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
নারায়ণগঞ্জে ৬০ বছর বয়সী এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধা ধর্ষণের শিকার হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে নগরের পুরান সৈয়দপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ওই নারীর মেয়ে সদর মডেল থানায় মামলা করলে পুলিশ এলাকাবাসীর সহায়তায় অভিযুক্ত আলমগীর হোসেনকে (৪০) গ্রেপ্তার করেছে। আলমগীর একই এলাকার গফুর মিয়ার ছেলে।
সদর মডেল থানার এসআই শামীম হোসেন ওই প্রতিবন্ধীর পরিবারের বরাত দিয়ে জানান, মানসিক প্রতিবন্ধী ওই নারী প্রায়ই রাতেরবেলায় এলাকায় ঘুরে বেড়ান। বৃহস্পতিবার রাতে এলাকায় ঘোরাফেরা করার সময় একই এলাকার আলমগীর একটি ফাঁকা জায়গায় নিয়ে তাকে ধর্ষণ করে। বাড়ি ফিরে ওই নারী ঘটনাটি তার বাড়ির লোকদের জানান। শুক্রবার সকালে তার মেয়ে সদর মডেল থানায় মামলা দায়ের করলে পুলিশ আলমগীরকে গ্রেপ্তার করে।