ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

ধামরাইয়ে করোনায় আরও একজনের মৃত্যু

ধামরাইয়ে করোনায় আরও একজনের মৃত্যু
×

প্রতীকী ছবি

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০১ জুন ২০২০ | ১২:১৭ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

ঢাকার ধামরাইয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পরেশ আলী (৬৮) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পরেশ আলী ধামরাই পৌরসভার ছোট চন্দ্রাইল মহল্লার বাসিন্দা। এর আগে রোববার ধামরাইয়ের ভাড়ারিয়া ইউনিয়নের কাকরান গ্রামের চাল ব্যবসায়ী আনছার আলীও করোনা আক্রান্ত হয়ে মারা যান।

জানা গেছে, পরেশ আলী গত কয়েকদিন ধরে জ্বর কাশি ও ঠান্ডায় ভুগছিলেন। গত ২৮ মে তার নমুনা নিয়ে যান ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রো চিকিৎসকরা। এরপর করোনা পরীক্ষায় তার রির্পোট পজিটিভ আসে। পরে তার অবস্থার অবনতি হলে গত ৩০ মে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে তিনি মারা যান।

ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা জানান, সোমবার পর্যন্ত ধামরাই উপজেলায় করোনা সন্দেহে এক হাজার ৬২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১২৭ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এদের মধ্যে ১৩ জন সুস্থ হয়েছেন এবং ২৫ জন আইসোলেশনে চিকিৎসাধীন। অন্যরা বাড়ি থেকেই চিকিৎসা নিচ্ছেন। সোমবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরেশ আলী মারা গেছেন। এ নিয়ে ধামরাইয়ে করোনা আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হলো।

আরও পড়ুন

×