নাটোরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
নাটোর প্রতিনিধি
প্রকাশ: ০১ জুন ২০২০ | ২২:২৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
নাটোরের আহমেদপুরে ট্রাকচাপায় নুর মোহম্মদ (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন।
সোমবার সন্ধ্যায় সদর উপজেলার আহমেদপুর ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুর মোহম্মদ কদমসাতুরিয়া গ্রামের রুহুল আমিন বেপারির ছেলে।
নাটোর ফায়ার স্টেশন কর্মী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার দিকে নুর মোহম্মদ বাড়ির কাছে আহমেদপুর বাজার থেকে মোটর সাইকেল চালিয়ে তার বাড়িতে ফিরছিলেন। পথে আহমেদপুর ব্রিজে ওঠার মুহূর্তে মালবোঝাই ঢাকাগামী একটি ট্রাক তার মোটর সাইকেলকে চাপা দিয়ে যায়। এতে নুরমোহম্মদ ঘটনাস্থলেই মারা যায়। এসময় অপর একজন আহত হয়।