সিরাজগঞ্জে করোনায় বৃদ্ধের মৃত্যু
ফাইল ছবি
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০১ জুন ২০২০ | ২৩:২৮ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
করোনায় আক্রান্ত হয়ে সিরাজগঞ্জে এক বৃদ্ধ (৭৩) মারা গেছেন।
মঙ্গলবার ভোরে এনায়েতপুরের খাজাঁ ইউনুস আলী (র:) মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
তিনি বেলকুচির তাত সমৃদ্ধ তামাই গ্রামের অধিবাসী ছিলেন। পেশায় তিনি তাঁত ব্যবসায়ী ছিলেন।
জানা যায়, বেলকুচি উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে গত ২৯ মে তার নমুনা সংগ্রহ করা হয়। নমুনার ফলাফল করোনা পজিটিভ জানার পর রাতেই উপজেলা প্রশাসন থেকে তার বাড়ি লকডাউন করা হয়।
সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম জানান, শ্বাসকষ্ট, হাইপার টেনশন ও ডায়বেটিকসহ অন্যান্য শারীরিক সমস্যা ছিল তার। ঈদের পর পরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
যথাযথ সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে নিজ গ্রামে তাকে দাফন করা হবে বলেও জানান তিনি।