ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

বজ্রপাতে কলেজছাত্রের মৃত্যু, বাবা হাসপাতালে

বজ্রপাতে কলেজছাত্রের মৃত্যু, বাবা হাসপাতালে
×

ফাইল ছবি

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০১ জুন ২০২০ | ২৩:৩৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

সিরাজগঞ্জের সদর উপজেলায় বজ্রপাতে গোলাম আজম (১৮) নামে এক কলেজছাত্র মারা গেছেন। তার বাবা আব্দুস সাত্তার এ ঘটনায় আহত হয়েছে।

সোমবার সন্ধ্যায় উপজেলার শিয়ালকোলে এ ঘটনা ঘটে।

শিয়ালকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, সন্ধ্যায় বৃষ্টির সময় বাড়ির পাশে খড়ের পালায় কাজ করার সময় তারা বজ্রপাতে আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পথেই মারা যান গোলাম আজম। তার বাবা হাসপাতালে ভর্তি আছেন।


  

আরও পড়ুন

×