খুলনায় করোনা উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু
খুলনা ব্যুরো
প্রকাশ: ০১ জুন ২০২০ | ২৩:৫২ | আপডেট: ০২ জুন ২০২০ | ০০:০৫
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে।
ওই ওয়ার্ডের ফোকাল পার্সন ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, জ্বরসহ করোনার উপসর্গ নিয়ে যশোর জেলার ঝিকরগাছা উপজেলার ফারুক হোসেন (৫২) সোমবার বিকেলে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।
তিনি জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে যশোর জেলার মনিরামপুর উপজেলার মুজিবুর রহমানের স্ত্রী তহমিনা বেগমকে (৩৬) সোমবার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তিনি মারা গেছেন।
ডা. শৈলেন জানান, মৃত দুইজন করোনায় আক্রান্ত ছিলেন কি-না তা পরীক্ষা করা হচ্ছে। ইতোমধ্যে তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে।