ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

গোবিন্দগঞ্জে আরও দু’জন করোনা আক্রান্ত

গোবিন্দগঞ্জে আরও দু’জন করোনা আক্রান্ত
×

ফাইল ছবি

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ: ০২ জুন ২০২০ | ০০:২১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

গাইবান্ধার গোবিন্দগঞ্জে আরও দুইজন করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার নতুন দু’জনের আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মজিদুল ইসলাম। এ নিয়ে উপজেলায় মোট করোনা আক্রান্ত হলেন ৩৩ জন। এরমধ্যে তিনজন মৃত্যুবরণ করেছেন। 

ডা. মজিদুল ইসলাম বলেন, আক্রান্তদের হোম আইসোলেশনে রাখা হয়েছে। তাদের সংস্পর্শে আসা পরিবারের সদস্যরা হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।

তিনি জানান, উপজেলায় নমুনা সংগ্রহ চলমান রয়েছে। করোনা আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে। দিন দিন যেভাবে করোনার সংক্রমণ ছড়াচ্ছে, তাতে গোবিন্দগঞ্জ সংকটময় হতে পারে। তাই সবাইকে সামাজিক দূরত্ব মেনে চলার পরামর্শ দেন তিনি। 

গোবিন্দগঞ্জে গত ১১ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হন। গাইবান্ধা জেলায় সবচেয়ে বেশি করোনা আক্রান্ত হয়েছেন এ উপজেলার মানুষ।

আরও পড়ুন

×