ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

তাড়াশে পুকুরে কীটনাশক দিয়ে ১২ লাখ টাকার মাছ নিধন

তাড়াশে পুকুরে কীটনাশক দিয়ে ১২ লাখ টাকার মাছ নিধন
×

পুকুরে কীটনাশক প্রয়োগ করে মাছ নিধন- সমকাল

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০২ জুন ২০২০ | ০২:৫৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

সিরাজগঞ্জের তাড়াশে এক মৎস্যচাষীর পুকুরে কীটনাশক প্রয়োগ করে দেশীয় প্রজাতির প্রায় ১২ লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা।

সোমবার রাতে উপজেলার পৌর শহরের সরাপপুর গ্রামের বাচ্চু মিঞার ছেলে সোহেল রানার পুকুরে এ ঘটনা ঘটে। 

মৎস্যচাষী সোহেল রানা জানান, গ্রামের ১৬ বিঘা জলা আয়তনের কৃষ্ণাদিঘী পুকুরটি লিজ নিয়ে গত ৪ বছর ধরে তিনি মাছ চাষ করে আসছিলেন। কিন্ত  পুর্ব শক্রতার জের ধরে দুর্বৃত্তরা গতরাতে তার মাছ চাষ করা পুকুরে কীটনাশক প্রয়োগ করে। এতে সকালে পুকুরে গিয়ে তিনি দেখতে পান পুকুরের মাছ মরে ভেসে উঠছে। 

তিনি আরো জানান, এতে করে প্রায় ১২ লাখ টাকা মুল্যের মাছ মরে যাওয়ায় তিনি সর্বশান্ত হয়ে পড়েছেন। 

এ ব্যাপারে তাড়াশ থানায় অভিযোগ দায়েরর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। 

মাথাইনগর ইউনিয়নের চেয়ারম্যান আবু হাসান মির্জা বলেন, ঘটনা সাংবাদিকদের কাছ থেকে শুনেছি। ভুক্তভোগী যদি ইউনিয়ন পরিষদে অভিযোগ দেন তাহলে আমি আইনানুগ ব্যবস্তা নেব।


আরও পড়ুন

×