উল্লাপাড়ায় দুই ছিনতাইকারীসহ মাইক্রো উদ্ধার
ছিনতাইকারীরা- সমকাল
সিরাজগঞ্জ ও উল্লাপাড়া প্রতিনিধি
প্রকাশ: ০২ জুন ২০২০ | ০৪:১৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
উল্লাপাড়ার হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ঢাকা থেকে ছিনতাই হওয়া একটি হাইচ মাইক্রো (ঢাকা মেট্রো-চ- ৫১-০১৬২) উদ্ধার করেছে। এসময় পুলিশ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে।
এরা হলেন- নওগাঁর হাসান আলী (৩৫) ও বগুড়ার আব্দুস সালাম (৩২)।
মঙ্গলবার বেলা ১০টার দিকে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি এলাকা থেকে মাইক্রোটি উদ্ধার করা হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল ইসলাম জানান, একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দল গতকাল রাতে ঢাকার উত্তরার বাসিন্দা ব্যবসায়ী রায়হান আলীর এই মাইক্রোটি ছিনতাই করেন। পরে মাইক্রো মালিক ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি পুলিশকে অবহিত করেন।
এই ঘটনার সঙ্গে আরো কয়েকজন জড়িত রয়েছে বলে পুলিশের কাছে অভিযোগ রয়েছে। পুলিশ এদেরকে আটকের জন্য চেষ্টা চালাচ্ছে বলেও জানান তিনি।