ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

৬২ বছরের বৃদ্ধের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

৬২ বছরের বৃদ্ধের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
×

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ০২ জুন ২০২০ | ০৬:৫৭ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

ঝিনাইদহের শৈলকুপায় এক বৃদ্ধের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে।  সোমবার দুপুরে উপজেলার ১৩নং উমেদপুর ইউনিয়নের ব্রাহীমপুর গ্রামের মাঠে এই ঘটনা ঘটে।

অভিযুক্ত বৃদ্ধ মানিক খা (৬২) ব্রাহীমপুর গ্রামের মৃত ইমান খার ছেলে। এ ঘটনায় নির্যাতিত শিশুটির পিতা শরিফুল ইসলাম বাদি হয়ে মঙ্গলবার দুপুরে শৈলকুপা থানায় মামলা দায়ের করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক শেখ হাদীউর রহমান জানান, সোমবার দুপুরে শৈলকুপার ব্রাহীমপুর গ্রামের শরিফুল ইসলামের কন্যা তৃতীয় শ্রেণির ছাত্রী বাড়ির পাশের মাঠে ঘাস কাটতে যায়। এ সময় একই গ্রামের বৃদ্ধ মানিক খা তাকে পাট ক্ষেতের মধ্যে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে মাঠের অন্যরা ছুটে আসলে অভিযুক্ত মানিক খা পালিয়ে যান। পরে শিশুটিকে উদ্ধার করে বাড়ি পৌছে দেয় স্থানীয়রা। প্রথমে শিশুটির বাবা থানায় অভিযোগ দিতে ভয় পেয়েছিলেন। মঙ্গলবার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলে মানিক খাকে আসামি করে মামল মামলা দায়ের করেন নির্যাতিত শিশুটির বাবা। অভিযুক্তকে এখনো আটক করতে পারেনি পুলিশ।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রহমান জানান, ব্রাহীমপুর গ্রামে একটি শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে মঙ্গলবার থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের হয়েছে।

আরও পড়ুন

×