ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

চৌদ্দগ্রামের মেয়র করোনায় আক্রান্ত

চৌদ্দগ্রামের মেয়র করোনায় আক্রান্ত
×

মেয়র মো. মিজানুর রহমান

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ০২ জুন ২০২০ | ০৭:৩৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মো. মিজানুর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। এরপর থেকে তিনি নিজ বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। 

বর্তমানে মেয়র মিজানুর রহমান মানসিক ও শারিরীকভাবে ভালো আছেন বলে মঙ্গলবার বিকেলে জানিয়েছেন তার ভাই আসমাতুন নেছা-রশিদ ফাউন্ডেশনের সমন্বয়ক ও যুবলীগ নেতা মোতাহার হোসেন ঝুমন।

জানা গেছে, মেয়র মিজানুর রহমান করোনা সঙ্ককটকালে গত মার্চ মাস থেকে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে অংশ নিয়েছেন। এ কারণে তাকে অনেক মানুষের সংস্পর্শে আসতে হয়েছে। সেজন্য গত ২৮ মে মেয়র মিজানুর রহমান করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। পরে সোমবার তার করোনা পজেটিভ রিপোর্ট আসে।

এরপর মেয়র মিজানুর রহমান তার ব্যক্তিগত ফেসবুক পেইজে লিখেন, ‘প্রিয় চৌদ্দগ্রাম পৌরবাসী সহ, দেশ বিদেশের সকল শুভাকাঙ্খী, ভাই, বোন, বন্ধুদের নিকট আমার জন্য দোয়া করার দরখাস্ত করলাম। সকলে মার জন্য দোয়া করবেন। আমার করোনা ভাইরাস টেষ্টে রেজাল্ট পজেটিভ এসেছে। আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আবারও আপনাদের খেদমতে, আপনাদের কাছে ফিরে আসতে পারি। আল্লাহ আমাদের সকলের মঙ্গল করুন, সবাই নিরাপদ দুরত্ব বজায় রেখে চলুন, রাস্তায় বের হলে মাস্ক ব্যবহার করুন, বিনা প্রয়োজনে ঘর হতে বের হবেন না। ’

আরও পড়ুন

×