ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

চট্টগ্রামে করোনা উপসর্গ নিয়ে আইনজীবী ও পুলিশসহ ৩ জনের মৃত্যু

চট্টগ্রামে করোনা উপসর্গ নিয়ে আইনজীবী ও পুলিশসহ ৩ জনের মৃত্যু
×

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০২ জুন ২০২০ | ০৭:৫০ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

চট্টগ্রামে করোনা উপসর্গ নিয়ে আইনজীবী, পুলিশসহ তিনজন মারা গেছেন। মঙ্গলবার প্রবীণ আইনজীবী কবীর চৌধুরী চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায়, সিএমপির সদরঘাট থানার এএসআই জিএম কাইয়ুম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ও করিম উল্লাহ নামে আরেক ব্যক্তি জেনারেল হাসপাতালে মারা যান।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্টে ডা. আব্দুর রব বলেন, সকালে করোনা উপসর্গ নিয়ে আইসিইউতে আইনজীবী কবীর চৌধুরী ও করিম নামে এক ব্যক্তি মারা গেছেন। 

মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার ও জনসংযোগ কমকর্তা আবু বকর সিদ্দিক জানান, গত সপ্তাহে পুলিশ সদস্য জিএম জাইয়ুমের নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ ফলাফল আসে। ফলে তিনি ৩১ মে রিলিজ হয়ে কর্মক্ষেত্র সদরঘাট থানায় কাজে যোগ দেন। কাজে যোগদানের পরের দিনই মারা যান তিনি। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। 




এখন পর্যন্ত চট্টামে করোনা আক্রান্তের সংখ্যা ৩ হাজার ১৯১ জন, মারা গেছেন ৭৭ জন। 

আরও পড়ুন

×