ঠাকুরগাঁওয়ে করোনায় আ.লীগ নেতার মৃত্যু
প্রতীকী ছবি
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ০২ জুন ২০২০ | ০৮:১৭ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
ঠাকুরগাঁওয়ের ব্যবসায়ী ও জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ রওশন আলী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। মঙ্গলবার সন্ধ্যায় শহরের মুসলিম নগর এলাকায় নিজ বাসা থেকে রংপুর মেডিকেলে নেওয়ার পথে তিনি মারা যান।
এর আগে গত ৩০ মে তার পরিবারের ৬ জনের নমুনা সংগ্রহ করে দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করে স্বাস্থ্য বিভাগ। ১ জুন রওশন আলীসহ পরিবারের পাঁচজন করোনা ভাইরাসে আক্রান্ত বলে জানা যায়।
ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার বলেন, ১ জুন প্রাপ্ত রির্পোটে রওশনসহ পরিবারের ৫ জনের করোনা শনাক্ত হয়। তিনি আজ সন্ধ্যায় বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
সিভিল সার্জন জানান, জেলায় এ পর্যন্ত ১ হাজার ৭৪১ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ১২২ জন। এদের মধ্যে ২৭ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। মারা গেছেন ২ জন।