ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

গাজীপুরে ৫০০ টাকায় করোনা পরীক্ষায় ল্যাব উদ্বোধন

গাজীপুরে ৫০০ টাকায় করোনা পরীক্ষায় ল্যাব উদ্বোধন
×

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০২ জুন ২০২০ | ০৯:২৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

গাজীপুরের তেতুইবাড়ী এলাকার শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে করোনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাব উদ্বোধন করা হয়েছে। এতে ৫০০ টাকায় করোনা পরীক্ষা করা হবে। 

মঙ্গলবার ল্যাবটির উদ্বোধন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক। এসময় বঙ্গবন্ধু মেমোরিয়াল টাস্টের নির্বাহী সদস্য মেজর জেনারেল আব্দুল হাফিজ মল্লিক, গাজীপুরের জেলা প্রশাসক তরিকুল ইসলাম, গাজীপুরের পুলিশ সুপার শামছুন্নাহার,গাজীপুর সিটি মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন। 

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ল্যাবটিতে প্রতিদিন ৩ শতাধিক নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা যাবে। করোনার ফলাফল ২৪ ঘণ্টার মধ্যে দেওয়া সম্ভব। অন্যান্য বেসরকারি হাসপাতালে সরকার নির্ধারিত ফি ৪ হাজার টাকা হলেও প্রধানমন্ত্রীর নির্দেশে এ হাসপাতালে মাত্র ৫০০ টাকায় করোনা পরীক্ষা করা হবে।


আরও পড়ুন

×