ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

গাজীপুরে করোনা পরীক্ষার নতুন পিসিআর ল্যাব স্থাপন

গাজীপুরে করোনা পরীক্ষার নতুন পিসিআর ল্যাব স্থাপন
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ জুন ২০২০ | ০৯:৫৮ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

গাজীপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতাল ও নার্সিং কলেজে করোনা পরীক্ষার নতুন পিসিআর ল্যাব স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার  ল্যাবটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি।

উদ্বোধন শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী   বলেন,  'পোশাকশ্রমিক অধ্যুষিত  গাজীপুরে  করোনা পরীক্ষার  পিসিআর ল্যাব স্থাপন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ল্যাবটিতে প্রতিদিন ৩ শতাধিক নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা যাবে। যার ফলাফল ২৪ ঘন্টার মধ্যে দেয়া যাবে। এতে করোনা রোগীদের চিকিৎসার  প্রয়োজনীয় ব্যবস্থা দ্রুত নেয়া সম্ভব হবে। ল্যাবটি স্থাপনের ফলে করোনা প্রতিরোধে  সরকারের সক্ষমতা বৃদ্ধি পাবে।'

হাসপাতাল  কর্তৃপক্ষ জানান, অন্যান্য বেসরকারি হাসপাতালে সরকার নির্ধারিত ফি ৪ হাজার টাকা হলেও প্রধানমন্ত্রীর নির্দেশে এ হাসপাতালে মাত্র ৫শত টাকায় করোনা পরীক্ষা করা হবে।

এসময় বঙ্গবন্ধু মেমোরিয়াল টাস্টের নির্বাহী সদস্য মেজর জেনারেল (অব.) আব্দুল হাফিজ মল্লিক,  গাজীপুর সিটি করপোরেশনের  মেয়র এডভোকেট মো. জাহাঙ্গীর আলম   এবং গাজীপুরের জেলা প্রশাসক তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন।


আরও পড়ুন

×