ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

উপকূলে ২৭০০ পরিবারের পাশে ‘স্বপ্ন নিয়ে’

উপকূলে ২৭০০ পরিবারের পাশে ‘স্বপ্ন নিয়ে’
×

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০২ জুন ২০২০ | ১০:০৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলার ২ হাজার ৭০০ অসহায় পরিবারে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন নিয়ে’। 

গত ৬ এপ্রিল থেকে সংগঠনের স্বেচ্ছাসেবকরা অসহায় মানুষের ঘরে ঘরে এই খাদ্যসামগ্রী পৌঁছে দেন। খাদ্য সহায়তার মধ্যে ছিল, চাল,  ডাল,  তেল, আলু, পেয়াঁজ , সেমাই, চিনি, ময়দা ও সাবান।

এছাড়াও সংগঠনটি দাঁড়িয়েছে রামগতি ও কমলনগরের নন-এমপিও ৪৫ শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা এবং এতিম খানা) ১২০ জন আয়বঞ্চিত অস্বচ্ছল শিক্ষকের পাশে এবং ২১ বিধবাকে দিয়েছে রমজানের এক মাসের খাদ্য সহায়তা ।

স্বপ্ন নিয়ে এর প্রতিষ্ঠাতা আশরাফুল আলম হান্নান বলেন, করোনার কারণে প্রান্তিক মানুষ কর্মহীন হয়ে অসহায় জীবন যাপন করছেন। এই বিপদের মুহূর্তে কিছু হৃদয়বান মানুষদের সহযোগিতায় এসব অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছি। 

এরআগে সংগঠনটি ৯০ জন চিকিৎসক ও সাংবাদিকদের দিয়েছে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই)। জনসাধারণের জন্য ১২টি হ্যান্ডওয়াশ ব্লক স্থাপন, মাস্ক, হ্যান্ড গ্লাাভস, হ্যান্ডওয়াশ সামগ্রী ও লিফলেট বিতরণ, স্প্রের মাধ্যমে জীবানুনাশক ছিটানো, দোকানের সামনে দূরত্ব চিহ্ন, বাড়ি বাড়ি গিয়ে কাউন্সেলিং ও সাবান বিতরণ, বিভিন্ন স্থানে ব্যানার স্থাপনসহ বিভিন্ন ধরনের সচেতনতামূলক কাজ করছে স্বপ্ন নিয়ে।

আরও পড়ুন

×