২০ দিনেও সন্ধান মেলেনি ভৈরবে নিখোঁজ শিশু লোকমানের
বাকপ্রতিবন্ধী শিশু লোকমান হোসেন
কিশোরগঞ্জ অফিস
প্রকাশ: ২৮ অক্টোবর ২০১৯ | ০৮:৪৪
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার বাকপ্রতিবন্ধী শিশু লোকমান হোসেন নিখোঁজের ২০ দিন পেরিয়ে গেলেও তার সন্ধান পাওয়া যায়নি। পৌর শহরের চণ্ডিবেড় এলাকার উত্তরপাড়ার নির্মাণ শ্রমিক আক্তার হোসেনের একমাত্র ছেলে লোকমান। এত দিনেও খোঁজ না পাওয়ায় উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন তার বাবা-মা।
শিশুটিকে উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করে লোকমানের স্বজনরা জানান, গত ৮ অক্টোবর দুপুরে বাড়ির সামনের সড়কে খেলার সময় একই গ্রামের জিয়া মিয়ার টমটম গাড়িতে ওঠে শিশু লোকমান। পরে তাকে নিয়েই চালক জিয়া গাড়ি নিয়ে চলে যায়। এর পর থেকে লোকমানের খোঁজ মিলছে না। এ ঘটনার পাঁচ দিন পর লোকমানের মা রুনা বেগম ভৈরব থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
এ নিয়ে টমটম চালক জিয়া জানায়, লোকমানকে বাড়ির কাছে স্কুলের মোড়ে নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে কাজে যায় সে। তবে লোকমানের মা ও স্বজনদের দাবি- শিশুটিকে না নামিয়েই গাড়ি নিয়ে চলে যায় জিয়া। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে একটি ফার্মেসির সিসি টিভির ফুটেজে তার প্রমাণ রয়েছে।
- বিষয় :
- বাকপ্রতিবন্ধী শিশু
- লোকমান হোসেন