ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

রবীন্দ্র স্মরণোৎসবে মেয়র আরিফকে বাদ দেওয়ার দাবিতে বিক্ষোভ-সমাবেশ

রবীন্দ্র স্মরণোৎসবে মেয়র আরিফকে বাদ দেওয়ার দাবিতে বিক্ষোভ-সমাবেশ
×

মেয়র আরিফুল হক- ফাইল ছবি

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৮ অক্টোবর ২০১৯ | ০৯:১২

সিলেটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আগমণের শতবর্ষ উপলক্ষে স্মরণোৎসবের আয়োজক কমিটি থেকে মেয়র আরিফুল হক চৌধুরীসহ বিতর্কিতদের বাদ দেওয়ার দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল-সমাবেশ হয়েছে। 

সোমবার বিকেলে 'সংক্ষুব্ধ সচেতন সিলেটবাসীর' ব্যানারে নগরীর রেজিস্টারি মাঠ থেকে মিছিল শুরু হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, সিলেটে স্মরণকালের একটি বৃহৎ সাংস্কৃতিক আয়োজনে সংস্কৃতিকর্মীদের মধ্যে আনন্দ বিরাজ করছিলো। এই মুহুর্তে সিলেটের সর্বজন শ্রদ্ধেয় সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে ভুল বুঝিয়ে একটি চক্র বিতর্কিত ব্যক্তিদের স্থান দিয়ে এই বৃহৎ আয়োজনে কমিটি গঠন করেছে। বিতর্কিত ব্যক্তিদের বাদ দেওয়ার দাবিতে সিলেটের সর্বস্টত্মরের সংস্কৃতিকর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার ঘটেছে।

বক্তারা বলেন, সাবেক অর্থমন্ত্রী শাহ এমএস কিবরিয়া হত্যা মামলার আসামী এবং রবীন্দ্র সংস্কৃতি বিরোধী আন্দোলনের অনুসারী বিএনপি নেতা মেয়র আরিফুল হক চৌধুরীকে কমিটি থেকে বাদ দেওয়া হয়নি। মেয়র আরিফকে বাদ দেওয়ার পাশাপাশি রবীন্দ্র স্মরনোৎসবে দলীয় ব্যক্তিদের আধিক্য নয়; রবীন্দ্র অনুরাগী সংস্কৃতিকর্মীদের যুক্ত করার আহবান জানান বক্তারা।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের একাংশের সিনিয়র সহ-সভাপতি বাউল শিল্পী বিরহী কালা মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক বাদশাহ গাজীর সঞ্চালনায় সমাবেশে বক্তৃতা করেন, জয়বাংলা সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি গীতিকবি হরিপদ চন্দ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রচার সম্পাদক শিল্পী এনএইচ নিজাম, সাংগঠনিক সম্পাদক শিল্পী ডি কে জয়ন্ত্ম, সংস্কৃতিকর্মী দেবব্রত রায় দিপন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সাধারণ সম্পাদক এনামুল মুনির প্রমুখ।

আরও পড়ুন

×