কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় মসজিদের ইমাম নিহত
ইমাম জালাল উদ্দিন মোল্ল্যা
কালীগঞ্জ(ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: ০৩ জুন ২০২০ | ০৩:৪০ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় মাওলানা জালাল উদ্দিন মোল্ল্যা (৫০) নামের মসজিদের এক ইমাম নিহত হয়েছেন। বুধবার শহরের বড় বাজার কালীবাড়ীর সামনে এ ঘটনা ঘটে।
নিহত জালাল উদ্দিন মোবারকগঞ্জ চিনিকল মসজিদের খতিব ছিলেন। তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গীমাডাঙ্গা গ্রামের রাশেক মোল্ল্যার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বেলা সাড়ে ১২ টার দিকে ইমাম জালাল উদ্দিন শহরের বড়বাজার কালীবাড়ীর সামনে কেনাকাটা করছিলেন। এ সময় পেছন থেকে একটি ট্রাক তাকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যায়।
নিহত জালাল উদ্দিন চাকুরী সুত্রে ২০১০ সালে কালীগঞ্জ মোচিকে যোগদান করে মিলের মসজিদের খতিবের দ্বায়িত্ব পালন করে আসছিলেন।
কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মাহফুজুর রহমান মিয়া সড়ক দূর্ঘটনায় মসজিদের এক ইমামের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।