ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

মিঠাপুকুরে ধান কাটায় জনপ্রিয়তা পেয়েছে ‘কম্বাইন হারভেষ্টার’

মিঠাপুকুরে ধান কাটায় জনপ্রিয়তা পেয়েছে ‘কম্বাইন হারভেষ্টার’
×

ফাইল ছবি

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুন ২০২০ | ০৩:৫৫ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

রংপুরের মিঠাপুকুরে ধান কাটা ও মাড়াইয়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে আধুনিক কৃষি প্রযুক্তির ‘কম্বাইন হারভেষ্টার’ যন্ত্র। করোনাভাইরাসের কারণে কৃষক যখন শ্রমিক সংকটে ধানকাটা নিয়ে দিশেহারা- ঠিক তখনই আশার আলো দেখিয়েছে কম্বাইন হারভেষ্টার। উপজেলায় এবার ৬ টি কম্বাইন হারভেষ্টার বরাদ্দ হয়েছে। 

উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের এনায়েতপুর গ্রামে বুধবার অনুষ্ঠিত হয়ে গেল কৃষিতে আধুনিক যন্ত্রের ব্যবহার সম্প্রসারণের লক্ষ্যে কম্বাইন হারভেষ্টাররের মাধ্যমে বোরো ধান কাটা প্রদর্শনী। এনায়েতপুর গ্রামের কৃষক মো. হারুন অর রশীদের জমিতে নমুনা শস্য কর্তন অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার কেএম তারিকুল ইসলাম। সভাপতিত্ব করেন রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. সওয়ারুল হক। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী ও উপজেলা নির্বাহী অফিসার মো. মামুন ভূঁইয়া। সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন। আরও বক্তব্য দেন কাফ্রিখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান। 

কৃষি অফিসার আনোয়ার হোসেন জানান, কম্বাইন হারভেষ্টারের মাধ্যমে একজন কৃষক এক ঘণ্টায় এক একর জমির ধান একই সাথে কাটা, মাড়াই, ঝাড়াই ও বস্তাবন্দি করতে পারেন। একদিনে হারভেষ্টার দিয়ে ১০ একর পর্যন্ত জমির ধান কাটতে খরচ হবে মাত্র ১২-১৫ হাজার টাকা। বর্তমান বাজার অনুযায়ী ওই জমির ধান কাটতে খরচ হবে ৯০ হাজার থেকে ১ লাখ টাকা। যন্ত্রটি কৃষকের দোড়গোড়ায় সহজলভ্য করার জন্য বর্তমান কৃষিবান্ধব সরকার প্রতিটি যন্ত্রে ৫০% ভর্তুকি দিচ্ছে।

আরও পড়ুন

×