রায়পুরে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে ১ জন নিহত
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ০৩ জুন ২০২০ | ০৩:৫৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
লক্ষ্মীপুরের রায়পুরে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে ফিরোজ আলম হিরু(৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার মধুপুর এলাকায় লক্ষ্মীপুর-রায়পুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফিরোজ আলম একই উপজেলার চরমোহনা ইউনিয়নের দক্ষিণ রায়পুর ৫নং ওয়ার্ডের মৃত আমানত উল্যা পাটোয়ারীর ছেলে।
স্থানীয় সুত্রে জানা গেছে, দুপুরের ফিরোজ আলম হিরু মোটরসাইকেল নিয়ে রায়পুর থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। তাকে বহনকারী যানটি মধুপুরের শ্রমিক বিড়ি ফ্যাক্টরী সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা লক্ষ্মীপুর গামী পিকআপের (লক্ষ্মীপুর ন-১১০২৪৭) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী ফিরোজ গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু তার অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যেতে বলেন। পরে ঢাকা নেয়ার পথে ফিরোজ মারা যান।
রায়পুর থানা অফিসার ইনচার্জ মো. তোতা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,দুপুরের সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় মামলা হয়েছ।