ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

করোনায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপকের মৃত্যু

করোনায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপকের মৃত্যু
×

এ কে এম মিজানুর রহমান

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা

প্রকাশ: ০৩ জুন ২০২০ | ০৪:২০ | আপডেট: ০৩ জুন ২০২০ | ০৪:৩৯

করোনায় আক্রান্ত হয়ে কুমিল্লায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপক এ কে এম মিজানুর রহমান মারা গেছেন। মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লার ফোরটিস হাসপাতালে তিনি মারা যান।

বুধবার কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয় তথ্যটি নিশ্চিত করেছে।

কুমিল্লা জেলা প্রশাসন ও সদর দক্ষিণ উপজেলা প্রশাসনের সহযোগিতায় রাত ১০ টায় তার দাফন করেন মানবিক সংগঠন বিবেকের সদস্যরা।

জানা যায়, এ কে এম মিজানুর রহমান করোনায় আক্রান্ত হয়ে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। আইসিইউ’র ব্যবস্থা না থাকায় মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে ফোরটিস হাসপাতালে পাঠানো হয়। তবে আইসিইউতে নেওয়ার আগেই মিজানুর রহমান মারা যান বলে জানান ফোরটিসের সুপারেন্ডেন্ট ডা. রাসেল আহমেদ চৌধুরী।

এ কে এম মিজানুর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুমিল্লা দক্ষিণ জেলার সাবেক প্রচার সম্পাদক এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য ছিলেন।











আরও পড়ুন

×