ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

সাড়া ফেলেছে প্রদ্যুৎ কুমারের অনলাইন ক্লাস

সাড়া ফেলেছে প্রদ্যুৎ কুমারের অনলাইন ক্লাস
×

প্রদ্যুৎ কুমার দাস

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুন ২০২০ | ০৪:৪৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

করোনা পরিস্থিতিতে সবকিছু যখন স্থবির তখন রাজবাড়ীতে উদ্যোগী হয়ে অনলাইন ক্লাস চালু করেছেন প্রদ্যুৎ কুমার দাস নামের এক শিক্ষক।

রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের এই শিক্ষকের উদ্যোগটি এরই মধ্যে  ছাত্রদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। সাধুবাদ জানিয়েছেন তার সহকর্মীরাও। অনলাইন ক্লাস চালু করার এক সপ্তাহের মধ্যে শিক্ষক বাতায়নের ওয়েবসাইটে সর্বোচ্চ স্কোর অর্জন করেছে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়।

প্রদ্যুৎ কুমার দাস নিবেদিতপ্রাণ একজন শিক্ষক হিসেবে ক্রমেই পরিচিত হয়ে উঠছেন। তার উদ্যোগ, তার অনুপ্রেরণা ছাত্রদের কাছে আদর্শ। দীর্ঘ ২৮ বছরের বেশি সময় ধরে ছাত্রদের শিক্ষাদানে নিরলসভাবে কাজ করে চলেছেন তিনি।

করোনাকালে সবকিছু যখন স্থবির তখন উদ্যোগি হয়ে চালু করেছেন অনলাইন ক্লাস। যেটি ছাত্রদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। সাধুবাদ জানিয়েছেন তার সহকর্মীরাও। অনলাইন ক্লাস চালু করার এক সপ্তাহের মধ্যে শিক্ষক বাতায়নের ওয়েবসাইটে সর্বোচ্চ স্কোর অর্জন করে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়।

ফেসবুকে একটি পেজ খুলে গত ৯ মে থেকে পরিচালিত হচ্ছে অনলাইনে পাঠদান কার্যক্রম। বিদ্যালয়ের একাডেমিক ভবনের তৃতীয় তলায় মাল্টিমিডিয়া ক্লাসরুমে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১টা পর্যন্ত পাঁচটি ক্লাস নেয়া হচ্ছে। এ কার্যক্রমে বর্তমানে বিদ্যালয়ের ১৭ জন শিক্ষক যুক্ত আছেন।

অনলাইন ক্লাস চালু হওয়ার পর শিক্ষক বাতায়নের ওয়েবসাইটে ক্লাসের লিংক পাঠানো হয়। যা শুরুর এক সপ্তাহের মধ্যে শিক্ষক বাতায়নে সর্বোচ্চ স্কোর করে। বর্তমানে সারা দেশের মধ্যে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় রয়েছে তৃতীয় অবস্থানে।

প্রদ্যুৎ কুমার দাস বলেন,  অনলাইন ক্লাস চালু করতে গিয়ে শুরুতে কিছুটা সমস্যা হয়েছিল। ক্লাসরুমে ছাত্রদের সামনে ক্লাস নেয়া আর ছাত্রহীন ক্লাসে ক্যামেরার সামনে ক্লাস নেয়ার মধ্যে বিস্তর তফাৎ। তবে সকলের অংশগ্রহণে এবং আন্তরিক সহযোগিতায় সে সমস্যা আমরা কাটিয়ে উঠেছি। এখন বিদ্যালয়ের শিক্ষকগণ ক্লাস নেয়ার ব্যাপারে খুবই আন্তরিক।

আরও পড়ুন

×