সিলেটে করোনার উপসর্গে আরও দু`জনের মৃত্যু
সিলেট ব্যুরো
প্রকাশ: ০৩ জুন ২০২০ | ০৫:০৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
সিলেটে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দু'জন মারা গেছেন। মঙ্গলবার রাতে নগরীর শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে তারা মারা যান।
ওই দু'জন হলেন- নগরীর সওদাগরটুলার আব্দুল সালাম (৬৪) ও সুনামগঞ্জের ছাতকের শংকর দেব (৬৫)।
শহীদ শামসুদ্দিন হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. সুশান্ত কুমার মহাপাত্র জানান, করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া দু'জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। বুধবার পরীক্ষার জন্য নমুনা ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে তাদের শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে।