ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

ফটিকছড়ি থানার ৮ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

ফটিকছড়ি থানার ৮ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত
×

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুন ২০২০ | ০৫:০৮ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

চট্টগ্রামের ফটিকছড়ি থানার আটজন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার সকালে নমুনা পরীক্ষায় তাদের করোনা পজিটিভ ফল আসে। এদের মধ্যে তিন জন এস.আই ও পাঁচ জন কনস্টেবল রয়েছেন।

ফটিকছড়ি উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সায়েদুল আরেফিন তথ্যটির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে চট্টগ্রাম সিভিল সার্জন অফিস থেকে ফটিকছড়ি থানায় কর্মরত ৩ এস.আই ও ৫ কনস্টেবলের করোনা পজেটিভ ফল আসে।  তিনি আরও জানান, আক্রান্ত পুলিশ সদস্যদের আগে থেকেই প্রস্তুত রাখা নাজিরহাট এলাকার মাইন্ট রয়্যাল হোটেলের আইসোলেশন সেন্টারে পাঠানো হয়েছে। সেখানেই তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আকতার জানান, এই থানায় কর্মরত আটজন পুলিশ সদস্য করোনা পজেটিভ হওয়ার তাদেরকে থানা থেকে আলাদা করে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আশা করি, তারা সুস্থ হয়ে আবারও স্বাভাবিক কাজে ফিরে আসবেন।

আরও পড়ুন

×