ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

শরীয়তপুরে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

শরীয়তপুরে দুই গ্রুপের সংঘর্ষে  নিহত ১
×

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুন ২০২০ | ০৯:০৮ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

শরীয়তপুরের জাজিরায় পূর্ব শত্রুতার জেরে দুই গ্রুপের সংঘর্ষে ইসমাইল খা (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার সকাল সাড়ে ৬ টার দিকে জাজিরা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড চর রাড়িপাড়া গ্রামে ভুইয়া বাড়ির ব্রিজের সামনে এ ঘটনা ঘটে।

ইসমাইল জেলার নড়িয়া উপজেলার কান্দির বিলদেওনিয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার জাজিরা পৌরসভার সাবেক কাউন্সিলর করিম মাদবর ও বর্তমান কাউন্সিলর মতিউর রহমান বেপারীর লোকজনের মধ্যে মারামারি হয়। তারই সূত্র ধরে বুধবার ভোরে উভয় পক্ষের পুনরায় সংঘর্ষ বাধলে ঘটনাস্থলে ইসমাইল আহত হন। পরে তাকে জাজিরা হাসপাতালে নিয়ে গেলে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। 

নিহতের স্বজন জানান, জাজিরা থেকে আসার পথে নুরুল আমিন খার নেতৃত্বে লোকজন মারধর করলে ইসমাইল খা নিহত হন।

জাজিরা থানা ওসি আজহারুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। উভয়পক্ষের মামলার প্রস্তুতি চলছে।


আরও পড়ুন

×