টেকনাফে দুই চিকিৎসক করোনায় আক্রান্ত
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ০৩ জুন ২০২০ | ০৯:৪৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
কক্সবাজারের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
নতুন করে আক্রান্তদের মধ্যে ২৮ বছর বয়সী এক নারী চিকিৎসক রয়েছেন। এর আগেও করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। আক্রান্ত চিকিৎসকরা বর্তমানে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে ’কোয়ারেন্টাইনে’ রয়েছেন। তারা বহির্বিভাগ ও জরুরি বিভাগে দায়িত্ব পালন করেছিলেন।
বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল।
তিনি জানান, ‘টেকনাফে তিনজনের করেনা পজিটিভ এসেছে। তার মধ্যে দুইজন চিকিৎসক রয়েছেন। অপরজন আক্রান্ত নারী চিকিৎসকের ভাই। কর্তৃপক্ষের নির্দেশে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। পাশপাশি করোনা পরীক্ষার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সের সবার নমুনা পাঠানো হবে। বর্তমানে আক্রান্ত চিকিৎসক ভাল আছেন। আতঙ্কিত না হয়ে, সবাইকে সতর্কতার সঙ্গে নিজ নিজ বাসায় থাকার অনুরোধ জানায় এই চিকিৎসক।’
কক্সবাজার সিভিল সার্জেন ডা. মাহাবুবুর রহমান বলেন, ‘টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই চিকিৎসকের করোনায় আক্রান্ত হওয়ার খবর জেনেছি। বর্তমানে ওই চিকিৎসকরা শারীরিক অবস্থা ভাল। তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেওয়া হয়েছে। ’
এদিকে ৩ জুন পর্যন্ত করোনা সন্দহে টেকনাফ উপজলায় মোট ৯৫০ জনের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য কক্সবাজার মেডিকেল কলেজে পাঠানো হয়েছিল। এর মধ্যে ৪৫ জনের করোনা পজেটিভ রির্পোট পাওয়া গেছে। তবে তার মধ্যে ১৫ জন সুস্থ হয়েছেন। বাকি ৩০ জনের চিকিৎসা চলছে। এই উপজেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্তে একজনের মৃত্যু হয়েছে।