ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

কাপাসিয়ায় নারীর মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১

কাপাসিয়ায় নারীর মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১
×

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুন ২০২০ | ১০:৩৩ | আপডেট: ০৩ জুন ২০২০ | ১০:৩৫

গাজীপুরের কাপাসিয়া সদরের কলেজ রোডে হাফিজুর রহমান টিটু নামের এক ব্যক্তির শোবার ঘর থেকে নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় টিটুকে গ্রেপ্তার করেছে পুলিশ।   

বুধবার বিকেলে টিটুর শোবার ঘর থেকে পারভীন নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে।

পারভীন উপজেলার রায়েদ ইউনিয়নের মাহতাবপুর গ্রামের সুবেদ আলীর মেয়ে।

জানা যায়, পারভীনের বিয়ে হয়েছিল তরগাঁও ইউনিয়নের বাঘিয়া চিনাডুলি গ্রামের আব্দুর রশিদের সঙ্গে। দাম্পত্য কলহের কারণে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়। কয়েক বছর ধরে পারভীন সদর ইউনিয়নের জামিরার চর গ্রামে ভাড়া বাসায় বাস করতেন। এরইমধ্যে টিটুর সঙ্গে তার পরিচয় হয়।

 নাম প্রকাশে অনিচ্ছুক টিটুর একাধিক প্রতিবেশী জানান, টিটুর বাড়িতে প্রায়ই নেশার আসর বসত। এ নিয়ে স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান কার্যালয়ে এবং কাপাসিয়া থানায় একাধিকবার অভিযোগ করা হলে পারভীনকে গ্রেপ্তারও করা হয়েছিল। 

মঙ্গলবার রাতে টিটুর বাড়িতে পারভীন ও টিটুর মধ্যে ঝগড়া শুনতে পায়ি তারা। কিন্তু বুধবার দুপুর পর্যন্ত টিটুর বাড়িতে তারা কোনো শব্দ পায়নি। পরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বুধবার বিকেলে টিটুর বাড়িতে অভিযান চালিয়ে তার শোবার ঘর থেকে পারভীনের মরদেহ উদ্ধার করে। 

কাপাসিয়া থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, পারভীনের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এ বিষয়ে হত্যা মামলা প্রক্রিয়াধীন। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর পাঠানো হয়েছে।


আরও পড়ুন

×