ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

দাফনের পর জানা গেল ব্যবসায়ী করোনায় আক্রান্ত

দাফনের পর জানা গেল ব্যবসায়ী করোনায় আক্রান্ত
×

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুন ২০২০ | ১০:৪১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

নেত্রকোনার মোহনগঞ্জে জ্বর, কাশি, গলাব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে মারা যাওয়া ব্যবসায়ী আবু হানিফা (৬৫) করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। মঙ্গলবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবাইলজি বিভাগের ল্যাবে নমুনা পরীক্ষায় তারা করোনা পজিটিভ আসে।

নেত্রকোনার সিভিল সার্জন ডা. মো. তাজুল ইসলাম খান বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে জানান, ওই ব্যক্তি গত শনিবার বিকেলে নিজ বাড়িতে করোনা উপসর্গ নিয়ে মারা যান। পরে তার নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়। মঙ্গলবার রাতে প্রাপ্ত প্রতিবেদনে তিনি করোনায় আক্রান্ত ছিলেন বলে নিশ্চিত হওয়া গেছে। সতর্কতা অবলম্বন করে তার দাফন সম্পন্ন করা হয়েছিল। তিনি মারা যাওয়ার পর তার পরিবারের বেশ কয়কেজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ওই ব্যক্তির সংস্পর্শে আসা আত্মীয়-স্বজনকে শনাক্ত করা হবে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মৃত ব্যক্তির পরিবারের সদস্যদের আপাতত ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।

আরও পড়ুন

×