সোনারগাঁয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ সদস্য নিহত
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৪ জুন ২০২০ | ০০:০৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাভার্ডভ্যান চাপায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
বুধবার রাত ২টার এশিয়ান হাইওয়ে সড়কের মদনপুর-জয়দেবপুর সড়কের সিংলাবো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ আহসান উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত পুলিশ সদস্যের নাম আব্দুল হান্নান (৫৫)। তিনি মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার ইমামপুর এলাকার আব্দুল আজিজ সরদারের ছেলে।
আব্দুল হান্নান তালতলা তদন্তকেন্দ্রের পুলিশ সদস্য হিসেবে কর্মরত ছিলেন এবং রাতে দায়িত্ব পালন করছিলেন।
জানা যায়, রাতে ডিউটিতে বের হন পুলিশ সদস্যরা। এসময় নিজস্ব যানবাহন না থাকায় মহাসড়কে নিষিদ্ধ সিএনজিতে করে দায়িত্ব পালন করেন তারা। পরে ভোরের আগে একটি মালবাহী ট্রাক সিএনজিটিকে ধাক্কা দিলে সেখানে তার মৃত্যু হয়।