ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদের মৃত্যুবার্ষিকী রোববার

ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদের মৃত্যুবার্ষিকী রোববার
×

ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ জুলাই ২০২৬ | ২২:৫২

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদের ২৩তম মৃত্যুবার্ষিকী রোববার। ২০০৩ সালের ১২ জুলাই এই দিনে তিনি ইন্তেকাল করেন।

আইন অঙ্গনের ‘অভিভাবক’ হিসেবে খ্যাত সৈয়দ ইশতিয়াক আহমেদ ১৯৯৬ ও ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টার দায়িত্ব পালন করেন। দেশের আইন জগতে অসামান্য অবদান রাখা এই আইনজীবী ১৯৭৬ সালে অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন।

উপমহাদেশের প্রখ্যাত এই আইনজীবীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার বিকেল সাড়ে চারটায় বাংলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সৈয়দ ইশতিয়াক ১৯৩২ সালের ১৮ জানুয়ারি অবিভক্ত ব্রিটিশ ভারতের যুক্ত প্রদেশের গাজীপুরে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা সৈয়দ জাফর আহমেদ দিনাজপুরের (পশ্চিমবঙ্গ) হিলির জমিদার ও ব্যবসায়ী ছিলেন। সৈয়দ ইশতিয়াক আহমেদের সহধর্মীণী সুফিয়া আহমেদ দেশের প্রথম নারী জাতীয় অধ্যাপক ছিলেন। তাঁদের দুই সন্তান—সাবেক প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এবং কন্যা রাইনা আহমেদ একজন চিকিৎসক।

আরও পড়ুন

×