মোহাম্মদপুরে ব্যবসায়ীর ওপর হামলা, ভিডিও ভাইরাল
প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ জুলাই ২০২৬ | ২৩:০৪
রাজধানীর মোহাম্মদপুরে এক বাড়িতে ঢুকে দুর্বৃত্তদের হামলার ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম। শুক্রবার সন্ধ্যায় মোহাম্মদপুর তিন রাস্তার মোড় সংলগ্ন একটি বাসায় এই হামলার ঘটনা ঘটে।
মোহাম্মদপুর থানার ওসি মেজবাহ উদ্দিন সমকালকে বলেন, ভুক্তভোগী আবু বকর জমি-জায়গার ব্যবসা করেন। জমি নিয়ে বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় শুক্রবার রাতে আবু বকর বাদী হয়ে মামলা করেছেন। এতে চারজনের নাম উল্লেখ করেন তিনি। আসামিরা তার পূর্ব পরিচিত। জমিজমা নিয়ে বিরোধের জের ধরে এই হামলার চালানো হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
পুলিশ জানায়, আবু বকরের বাড়ির নিচে গ্যারেজে তিনিসহ দু’জন চেয়ারে বসে ছিলেন। এসময় ৮ থেকে ১০ জন সেখানে ঢুকে তাদের সঙ্গে কথা বলেন। এক পর্যায়ে এক কিশোর চাপাতির উল্টোপাশ দিয়ে আবু বকরকে আঘাত করেন।
- বিষয় :
- রাজধানী