ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

অভয়নগরে অপহৃত কলেজছাত্রের মরদেহ উদ্ধার, আটক ২

অভয়নগরে অপহৃত কলেজছাত্রের মরদেহ উদ্ধার, আটক ২
×

নওয়াপাড়া (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুন ২০২০ | ০০:৩৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

মুক্তিপণের দাবিতে অপহৃত যশোরের অভয়নগর উপজেলার পুড়াখালি গ্রামের কলেজছাত্র নুরুজ্জামান বাবুর মরদেহ উদ্ধার করেছে ডিবি পুলিশ। 

বৃহস্পতিবার সকালে উপজেলার পুড়াখালি বাওড় থেকে মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত দুই অপহরণকারীকে আটক করা হয়েছে। 

বুধবার রাতে অভিযান চালিয়ে অপহরণকারীদের আটক করা হয়।

নিহত নুরুজ্জামান বাবু পোড়াখালি গ্রামের ইমরান গাজীর ছেলে। সে ধোপাদী এস এস কলেজে এইচএসসি পরীক্ষার্থী ছিল। 

আটকেরা হলো-একই গ্রামের সরোয়ার খন্দকারের ছেলে রিফাত হোসেন আউস ও ঝিনাইদহের কোর্টচাঁদপুর উপজেলার সাবদালপুর গ্রামের আব্দুল লতিফ পাটোয়ারির ছেলে আব্দুর রাজ্জাক। 

অভয়নগর থানার ওসি তাজুল ইসলাম জানান, ১ জুন বাড়ি থেকে ডেকে নিয়ে বাবুকে অপহরণ করা হয়। বুধবার তার পরিবারের পক্ষ থেকে ৫০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহরণের কথা উল্লেখ করে অভয়নগর থানায় জিডি করা হয়। অপহরণকারীরা বাবুর মোবাইল থেকে কল দিয়েই মুক্তিপণের টাকা দাবি করে। এরপর ডিবি পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের শনাক্ত করে এবং বুধবার রাতে অভয়নগর ও ঝিনাইদহের কোর্টচাঁদপুরে অভিযান চালিয়ে দুই অপহরণকারীকে আটক করে। 

ওসি জানান, আটকদের তাদের স্বীকারোক্তি মতে বাবুর মরদেহ পোড়াখালি গ্রামের পাশে বাওড় থেকে উদ্ধার করা হয়। আটকেরা জানিয়েছে, অপহরণের দিন রাতেই তারা বাবুকে হত্যা করে। 

তিনি আরো জানান, আটকদের আসামি করে অপহরণ ও হত্যার অভিযোগে মামলা করা হবে।


আরও পড়ুন

×