ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

ধর্ষণচেষ্টার অভিযোগে ইউপি সদস্য গ্রেপ্তার

ধর্ষণচেষ্টার অভিযোগে ইউপি সদস্য গ্রেপ্তার
×

নওয়াপাড়া (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুন ২০২০ | ০১:৪৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

যশোরের অভয়নগর উপজেলায় এক গৃহবধূকে (২৭) ধর্ষণচেষ্টার অভিযোগে উপজেলার সিদ্দিপাশা ইউনিয়নের সদস্য তরিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশ ও এলাকাবাসী জানান, মঙ্গলবার রাতে উপজেলার সিদ্দিপাশা ইউনিয়নের সিদ্দিপাশা গ্রামের এক গৃহবধূ বাড়িতে ঘুমিয়ে  ছিলেন। ওইসময় তার স্বামী বাড়িতে ছিলেন না। এ সুযোগে তরিকুল ইসলাম তার ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে। বুধবার ওই নারী এ ঘটনায় বাদী হয়ে তরিকুল ইসলামের নামে অভয়নগর থানায় মামলা করেন। বুধবার রাতে পুলিশ তরিকুলকে গ্রেপ্তার করে।  

মামলার তদন্তকারী কর্মকর্তা অভয়নগর থানার উপ-পরিদর্শক গৌতম কুমার মণ্ডল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ধর্ষণপ্রচেষ্টার অভিযোগে তরিকুলকে গ্রেপ্তার করে  সকালে জেলহাজতে পাঠানো হয়েছে।


আরও পড়ুন

×