ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

মণিরামপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

মণিরামপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
×

মণিরামপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুন ২০২০ | ০২:১৩ | আপডেট: ০৪ জুন ২০২০ | ০২:৩০

যশোরের মণিরামপুরে নানাবাড়ির পুকুরে ডুবে ফাহিম হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। ফাহিম উপজেলার রঘুনাথপুর গ্রামের সোহাগ হোসেনের ছেলে। 

সে মাহমুদকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর ছাত্র। 

খোদাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খায়রুল ইসলাম জানান, ফাহিম বুধবার বিকেলে মায়ের সঙ্গে গালদা গ্রামের নানাবাড়ি বেড়াতে যায়। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বাড়ির পাশে পুকুরপাড়ে অন্য শিশুদের সঙ্গে ফাহিম খেলা করছিল। এক পর্যায়ে পা পিছলে ফাহিম পুকুরে পড়ে যায়। আশপাশের লোকজন এসে পুকুর থেকে ফাহিমকে উদ্ধার করে। এর কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। 

 


আরও পড়ুন

×