সুনামগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৪ জুন ২০২০ | ০২:২৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
সুনামগঞ্জের দিরাইয়ের হাওরে বজ্রপাতে তকবির হোসেন (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরও দুইজন।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বাড়ির পাশে হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে এ হতাহতের ঘটনা ঘটে।
তকবির উপজেলার নলুয়ারচর গ্রামের খালেক মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দিরাই ও শাল্লার মধ্যবর্তী ছায়ার হাওরে সকালে মাছ ধরতে যায় তকবির হোসেনসহ কয়েকজন। এসময় বজ্রপাতে ঘটনাস্থলে মারা যায় তকবির। আহত হয় আরও দুইজন।
দিরাই থানার ওসি কে এম নজরুল ইসলাম জানান, বজ্রপাতে একজনের মৃত্যু ও দুইজনের আহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।