ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

সিরাজগঞ্জে পুলিশ সদস্যসহ আরও ১৯ জন করোনায় আক্রান্ত

সিরাজগঞ্জে পুলিশ সদস্যসহ আরও ১৯ জন করোনায় আক্রান্ত
×

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুন ২০২০ | ০৩:৪৫ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

সিরাজগঞ্জে পুলিশ সদস্যসহ নতুন করে আরও ১৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে জেলা সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ এস.এম.হুমায়ুন কবীর তথ্যটি নিশ্চিত করেন।

তিনি জানান, ৯৪ জনের পাঠানো নমুনা পরীক্ষায়  ১৯ জনের করোনা পজিটিভ এসেছে। এদের মধ্যে বেলকুচি ও এনায়েতপুরে ১৬ জন,শাহজাদপুরে ২জন এবং কাজিপুরে ১ জন করোনায় আক্রান্ত হয়েছেন । এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা  দাঁড়িয়েছে ৯১ জনে।

এনয়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মোল্লাহ মাসুদ জানান, পুলিশ সদস্যসহ তার থানার আক্রান্ত ১০ জনকে হোম কোয়ারেন্টানে রাখা হয়েছে।

আরও পড়ুন

×