ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

নওগাঁয় ধানক্ষেতের সেচঘরে অজ্ঞাত ২ নারীর লাশ

নওগাঁয় ধানক্ষেতের সেচঘরে অজ্ঞাত ২ নারীর লাশ
×

বদলগাছী উপজেলার চাংলা গ্রামের এই ধানক্ষেতের সেচঘর থেকে লাশ দু'টি উদ্ধার করা হয়। ছবি: সমকাল

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুন ২০২০ | ০৫:১১ | আপডেট: ০৪ জুন ২০২০ | ০৫:২৯

নওগাঁর বদলগাছী উপজেলার চাংলা গ্রামের একটি ধানক্ষেতের সেচঘর থেকে অজ্ঞাতপরিচয় দুই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে চাংলা গ্রামে আহসান হাবিবের ধানক্ষেতের ওই সেচঘর থেকে লাশ দু'টি উদ্ধার করা হয়। খবর পেয়ে নওগাঁ ও রাজশাহী থেকে পুলিশের বিশেষ শাখার তদন্তদল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহম্মেদ জানান, বৃহস্পতিবার সকালে স্থানীয় কয়েকজন কৃষক মাঠে কাজ করতে গিয়ে সেচঘরে দুই নারীর লাশ পড়ে থাকতে দেখেন। এরপর তারা থানায় খবর দেন। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন, ৩০ থেকে ৩২ বছর বয়সী দুই নারীর লাশ পড়ে আছে। লাশ দু'টির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। দুর্বৃত্তরা তাদের অন্য কোথাও হত্যা করে লাশ দু'টি ওই সেচঘরে ফেলে রেখে গিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

বিকেল ওসির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, নিহত দুই নারীর পরিচয় এখনও জানা যায়নি। তবে এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে।


আরও পড়ুন

×