ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

লিবিয়ায় বাংলাদেশি হত্যার ঘটনায় গোপালগঞ্জে ২ মানবপাচারকারী গ্রেফতার

লিবিয়ায় বাংলাদেশি হত্যার ঘটনায় গোপালগঞ্জে ২ মানবপাচারকারী গ্রেফতার
×

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুন ২০২০ | ০৫:১৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনায় গোপালগঞ্জে দুই মানবপাচারকারীকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার রাত সাড়ে ১০ টার দিকে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামের নেতৃত্বে একটি দল মুকসুদপুর উপজেলার যাত্রাবাড়ি ও লোহাইড় গ্রামে অভিযান চালিয়ে ওই দুই মানবপাচারকারীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন-মুকসুদপুর উপজেলার লোহাইড় গ্রামের মৃত রত্তন সিকদারের ছেলে সেন্টু সিকদার (৪৫) ও একই উপজেলার যাত্রাবাড়ি গ্রামের আব্দুর রব মোড়লের স্ত্রী মোসাম্মৎ নার্গিস বেগম (৪০)।

বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃতদের মুকসুদপুর থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম জানান, ওই দুই মানবপাচারকারী লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে হত্যা ও মুক্তিপণ আদায়ের সাথে জড়িত। এছাড়া তারা  মুকসুদপুর উপজেলার বামডাঙ্গা গ্রামের কাবুল মৃধার  ছেলে সুজন মৃধা , কাবুল মৃধার ভাগ্নে ফরিদপুর জেলার সালথার উপজেলার আলমপুর গ্রামের কামরুল শেখ ও মুকসুদপুর উপজেলার সুন্দরদি গ্রামের কালাম শেখের ছেরে ওমর শেখকে লিবিয়ায় পাচার করে। লিবিয়ায় তাদের আটক করে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়। 

গত বৃহস্পতিবার ২৯ মে লিবিয়ার দক্ষিণাঞ্চলীয় মিজদা শহরে ২৬ বাংলাদেশিসহ ৩০ অভিবাসীকে গুলি করে হত্যা করা হয়। নিহতদের  একজন বামনডাঙ্গা গ্রামের কাবুল মৃধার ছেলে সুজন মৃধা। মুকসুদপুরের সুন্দরদি গ্রামে কালাম শেখের ছেলে ওমর শেখ গুলিবৃদ্ধ হয়ে আহত অবস্থায় লিবিয়ার ত্রিপলী হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছেন ।

 এ ঘটনায় সুজনের  পিতা কাবুল মৃধা  বাদী হয়ে মানবপাচারকারীদের বিরুদ্ধে মুকসুদপুর থানায় গত ১ জুন একটি মামলা দায়ের করেন।  পরে অভিযান চালিয়ে পাচারকারীদের  গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

×