ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

বগুড়ায় ৪ লাখ টাকার সিগারেট চুরি, শিক্ষকসহ গ্রেফতার ২

বগুড়ায় ৪ লাখ টাকার সিগারেট চুরি, শিক্ষকসহ গ্রেফতার ২
×

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০৪ জুন ২০২০ | ০৫:৪০ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

বগুড়ার নন্দীগ্রামে ৪ লাখ ৩২ হাজার টাকার ১৫ হাজার প্যাকেট সিগারেট চুরি মামলায় সহকারী প্রধান শিক্ষকসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সাথে চুরি সিগারেট উদ্ধার করেছে। 

গ্রেফতারকৃতরা হলেন-নন্দীগ্রাম উপজেলার বিজরুল গ্রামের তবিবর রহমানের ছেলে আইনুল ইসলাম ও সিংড়া উপজেলার ধাপকুড়ইল গ্রামের ময়েন উদ্দিনের ছেলে শাহ আলম। এদের মধ্যে আইনুল ইসলাম নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। বুধবার রাতে তাদেরকে গ্রেফতারের পর বৃহস্পতিবার বগুড়া কোর্ট হাজতে পাঠানো হয়।

পুলিশ জানায়, নন্দীগ্রাম উপজেলার সিধইল গ্রামের তায়েজ উদ্দিনের ছেলে মহিদুল ইসলাম বাবু টপটেন সিগারেটের ডিলারশিপ নিয়ে নন্দীগ্রাম আদর্শ মার্কেটে গুদাম থেকে পাইকারী ব্যবসা করে আসছিলেন। গত ২৯ মে জুম্মার নামাজের সময় তার গুদাম থেকে ৪ লাখ ৩২ হাজার টাকা মূল্যের সিগারেট চুরি হয়ে যায়। এ বিষয়টি জানার পর তিনি পুলিশকে জানান এবং এ বিষয়ে গত ৩ জুন রাতে মহিদুল ইসলাম বাবু বাদী হয়ে থানায় চুরির ঘটনায় একটি মামলা দায়ের করেন। এ মামলার প্রেক্ষিতে এসআই মোহাম্মদ আলী ও এএসআই নিয়ামতুল্লাহ রাতেই অভিযান চালিয়ে সিংড়া উপজেলার কুড়িপাকিয়া গ্রামের একটি বাড়ি হতে চুরি হওয়া সিগারেটগুলো উদ্ধার করে। সেই সঙ্গে চুরির সঙ্গে জড়িত ওই ২ জনকে গ্রেফতার করে।

নন্দীগ্রাম থানার এসআই মোহাম্মদ আলী জানান, গ্রেফতারকৃতরা সিগারেট চুরির সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে এবং তাদের স্বীকারোক্তিতে চুরি যাওয়া সিগারেট উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন

×