ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

এক নাম্বারের পাশে ৯৯ জনের নাম, সেই ইউপি চেয়ারম্যান বরখাস্ত

এক নাম্বারের পাশে ৯৯ জনের নাম, সেই ইউপি চেয়ারম্যান বরখাস্ত
×

চেয়ারম্যান রফিকুল ইসলাম মলাই

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুন ২০২০ | ০৮:১০ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম মলাইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ ১ শাখার উপ সচিব মোহাম্মদ ইফতেকার আহমেদ চৌধুরী এক প্রজ্ঞাপনে তাকে বহিষ্কার করেছেন। হবিগঞ্জের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নুরু ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রঙ্গাপনে উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রী প্রদত্ত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ অর্থ সহায়তা কর্মসূচির সুবিধাভোগীদের তালিকা প্রণয়নে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ স্থানীয় তদন্তের প্রমাণিত হয়েছে। জেলা প্রশাসক স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন। সেই আলোকে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

প্রসঙ্গত, চেয়ারম্যান রফিকুল ইসলাম মলাইর বিরুদ্ধে নগদ প্রণোদনার তালিকায় একই ব্যাক্তির নামে একাধিক নাম্বার ব্যবহারের অভিযোগ পাওয়া যায়। এর মাঝে একটি নাম্বারে ৯৯জন, একটিতে ৯৭জন, একটি ৬৫জন ও একটি ৪৫জনের নাম দেওয়া হয়েছে। নাম্বারগুলো চেয়ারম্যানের আত্মীয় এবং ঘনিষ্টজনের। আবার একটি ওয়ার্ডে কোন হিন্দু পরিবার বসবাস না করলেও সেই ওয়ার্ডের তালিকায় ৩জন হিন্দু ব্যাক্তির নামও ছিল। ছিল অনেক বিত্তশালী ব্যাক্তির নাম। আবার স্বামী-স্ত্রীর নামও এসেছে তালিকায়।

এদিকে হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার শফিউল ইসলাম তফসিরের বিরুদ্ধে ১০টাকা কেজির চাল আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকেও সাময়িকভাবে বহিস্কার করা হয়। বৃহস্পতিবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ ১ শাখার উপসচিব মোহাম্মদ ইফতেকার আহমেদ চৌধুরী অপর এক প্রজ্ঞাপনে তাকে বহিষ্কার করেন।


আরও পড়ুন

×