ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

লাশের পরিচয় মিলেছে, সেই ২ নারীকে ধর্ষণের পর কুপিয়ে হত্যা

লাশের পরিচয় মিলেছে, সেই ২ নারীকে ধর্ষণের পর কুপিয়ে হত্যা
×

এই সেচঘর থেকেই লাশ উদ্ধার করা হয়েছে -সমকাল

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুন ২০২০ | ০৮:২৭ | আপডেট: ০৪ জুন ২০২০ | ০৮:৩২

অবশেষে নওগাঁর বদলগাছী উপজেলার চাংলা গ্রামের ধান ক্ষেতের সেচঘর থেকে লাশ উদ্ধার করা দুই নারীর পরিচয় পাওয়া গেছে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বদলগাছী থানার ওসি চৌধুরী যোবায়ের আহমেদ ওই নারীর পরিচয় নিশ্চিত করেছেন। 

তারা হলেন- বদলগাছী উপজেলার কোলা বাজার এলাকার বাসিন্দা কাঠমিস্ত্রি আব্দুল কাদিরের স্ত্রী সাথী আকতার (৩০) ও প্রতিবেশী নজরুল ইসলামের স্ত্রী পরি বিবি (৩৫)।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) চৌধুরী যোবায়ের হোসেন জানান, বেলা ১২ টার দিকে রাজশাহী থেকে সিআইডির একটি টিম এসে লাশ দুটি উদ্ধার করে। তারা লাশের আশেপাশ থেকে নমুনা সংগ্রহ করেছে। লাশের সঙ্গে থাকা পরিচয়পত্রের সূত্র ধরে বিকেলে পুলিশ নিহতদের নাম ও ঠিকানা উদ্ধার করে। 

তিনি জানান, বুধবার বিকেলে ওই দুই নারী আত্মীয়ের বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। বৃহস্পতিবার সকালে চাংলা গ্রামের মাঠের মধ্যে একটি নলকূপের ঘরের মধ্যে থেকে তাদের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা, কোন পলোভন দেখিয়ে দুর্বৃত্তরা দুই নারীকে চাংলা মাঠের নির্জন নলকূপের ঘরে নিয়ে আসে। ধর্ষণের পর তাদের নির্মমভাবে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

পুলিশ জানায়, নিহতের স্বজনরা থানায় এসে লাশ শনাক্ত করেছেন। ময়নাতদন্তের জন্য লাশ দু’টি নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে বদলগাছী থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। 

আরও পড়ুন

×