ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

শ্রীপুরে প্রধানমন্ত্রীর পাঠানো টাকা হাতে পেয়ে আপ্লুত ইমাম-মোয়াজ্জিনরা

শ্রীপুরে প্রধানমন্ত্রীর পাঠানো টাকা হাতে পেয়ে আপ্লুত ইমাম-মোয়াজ্জিনরা
×

গাজীপুরের শ্রীপুরে ইমাম-মোয়াজ্জিনদেরকে প্রধানমন্ত্রীর দেওয়া সহায়তার চেক প্রদান- সমকাল

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুন ২০২০ | ০৮:২৮ | আপডেট: ০৪ জুন ২০২০ | ০৯:৫৩

করোনার এই দু:সময়ে প্রধানমন্ত্রীর পাঠানো ৫ হাজার করে টাকা হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়লেন ইমাম মোয়াজ্জিনরা। প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করলেন দু’হাত তুলে।

করোনার কারণে বেশির ভাগ মসজিদে মানুষের দান খয়রাত কমে যাওয়ায় আর্থিকভাবে অস্বচ্ছল অবস্থায় দিন যাপন করছেন ইমাম ও মোয়াজ্জিনরা। তাদের আর্থিক অস্বচ্ছলতা দূর করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেওয়া বিশেষ উদ্যোগের আওতায় বৃহস্পতিবার দুপুরে শ্রীপুরের সাড়ে ছয়শ' মসজিদের ১ হাজার ৩ জন ইমাম ও মোয়াজ্জিনকে ৫ হাজার টাকা করে প্রদান করেন স্থানীয় সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ। টাকার চেক হাতে পেয়ে  বেশির ভাগ ইমাম মোয়াজ্জিনই আপ্লুত হয়ে পড়েন। তারা বলেন, এই দু:সময়ে প্রধানমন্ত্রী তাদের কথা মনে রেখেছেন- এটাই বড় বিষয়। নিজেদেরকে আরো সম্মানিত মনে হচ্ছে বলে জানান তারা।

উপজেলা সভাকক্ষে আয়োজিত চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি সবুজ বলেন, জেলায় আড়াই হাজারেরও বেশি মসজিদের ইমাম মোয়াজ্জিনকে প্রথম দফায় এই অর্থ প্রদানের আওতায় আনা হয়েছে। শ্রীপুরে ১ হাজার ৩ জনকে ৩২ লাখ টাকা প্রদান করা হয়েছে।

ইউএনও শেখ শামছুল আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সামসুল আলম প্রধান, পৌর মেয়র মো. আনিছুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক আবদুল্লাহ আল মাসুদ প্রমুখ। অনুষ্ঠান শেষে ইমাম ও মোয়াজ্জিনরা প্রধানমন্ত্রীর জন্য হাত তুলে দোয়া করেন।  

আরও পড়ুন

×