ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

ছাতকে করোনায় মুক্তিযোদ্ধার মৃত্যু

ছাতকে করোনায় মুক্তিযোদ্ধার মৃত্যু
×

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুন ২০২০ | ০৬:৪৮ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

সুনামগঞ্জের ছাতকে করোনাভাইরাসে আক্রান্ত পিয়ারা মিয়া (৭০) নামে এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। তিনি পৌরসভার বাগবাড়ী আবাসিক এলাকার মৃত হরমুজ আলীর ছেলে। করোনা পজেটিভ রিপোর্ট পাওয়ার মাত্র ৩ ঘণ্টা পর বৃহস্পতিবার রাত ১টায় তিনি সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। শুক্রবার সকাল ১১টায় রাষ্ট্রীয় মর্যাদায় স্থানীয় বাগবাড়ী জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পঞ্চায়েতি কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কবীর, পুলিশের উপ-পরিদর্শক ইমতিয়াজ সরকারসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

এখন পর্যন্ত এই উপজেলায় দুই চিকিৎসকসহ মোট ৫২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ২ জন মারা গেছেন ও ৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

আরও পড়ুন

×