ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

রংপুরে করোনায় নারীর মৃত্যু

রংপুরে করোনায় নারীর মৃত্যু
×

প্রতীকী ছবি

রংপুর অফিস

প্রকাশ: ০৫ জুন ২০২০ | ০৭:১১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে করোনায় আক্রান্ত সুলতানা পারভিন (৬৭) নামে আরও এক রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ নিয়ে এ হাসপাতালে চিকিৎসাধীন ৫ রোগীর মৃত্যু হয়েছে। সুলতানা পারভিন রংপুর নগরীর নিউ সেনপাড়ার বাসিন্দা।

রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রিফাত মাহমুদ জানান, ৩ দিন আগে ওই বৃদ্ধা করোনা পজেটিভ হয়ে সরাসরি হাসপাতালের আইসিইউতে ভর্তি হন। তিনি উচ্চ রক্তচাপ, কিডনী জটিলতায় ভুগছিলেন। বৃহস্পতিবার রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আরও পড়ুন

×