ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

গাজীপুরে আরও ৬০ জনের করোনা শনাক্ত

গাজীপুরে আরও ৬০ জনের করোনা শনাক্ত
×

প্রতীকী ছবি

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুন ২০২০ | ০৭:৩৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

গাজীপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৪৯০ জনে।

শুক্রবার গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান এ সব তথ্য জানান।

সিভিল সার্জন জানান, নতুন আক্রান্তের মধ্যে মহানগর ও সদরে রয়েছেন ২৬ জন, শ্রীপুরে পঁচিশ জন,  কালিয়াকৈরে ৭ ও কাপাসিয়ায় ২ জন।

এ ছাড়া এ পর্যন্ত শ্রীপুর উপজেলায় ১১৮ জন, কালিয়াকৈরে ১৬৩ জন, কালীগঞ্জের ১৫১, কাপাসিয়ার ১০২ এবং গাজীপুর মহানগরে ৯৫৬ জন রয়েছেন।

ডা. মো. খায়রুজ্জামান জানান, এ পর্যন্ত ১২ হাজার ৭৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পজিটিভ রিপোর্ট এসেছে এক হাজার ৪৯০ জনের। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ জন এবং সুস্থ  হয়েছেন ২৮৬ জন।

আরও পড়ুন

×