ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

চা বাগানের জমি দখলের প্রতিবাদ

চা বাগানের জমি দখলের প্রতিবাদ
×

ফাইল ছবি

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৪ | ২০:৪৮ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৪ | ২০:৪৯

হবিগঞ্জের বাহুবলে ফয়েজাবাদ চা বাগানের ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে চা শ্রমিকরা। সোমবার সকালে বাগানের অফিসের সামনে তারা এ কর্মসূচি পালন করে।

কর্মসূচিতে উপস্থিত বক্তারা বলেন, চা বাগানের পাশে সুন্দ্রাটিকি গ্রামের আমির উল্লাহ, ইদ্রিস আলী, শাহীন মিয়া, ইরফান আলী, নাহিদ মিয়া ও  হাবিব মিয়া ১০ থেকে ১২ দিন আগে বাগানের ২০ থেকে ২৫ হেক্টর ভূমি জাল কাগজপত্রের মাধ্যমে বেদখল করে। বাগানের ওই জমিতে চা গাছের নতুন চারা রোপণ করতে গেলে বাধা দেয় তারা।
এদিকে বাগানের জমি বেদখলের অভিযোগ এনে ১১ সেপ্টেম্বর বাহুবল থানায় সাধারণ ডায়েরি করেছেন ফয়েজাবাদ চা বাগানের সহকারী ব্যবস্থাপক সাদ সামস উদ দোহা চৌধুরী।

বাগানের ব্যবস্থাপক সৈয়দ গোলাম সাকলাইন জানান, বাগানের জমি  দখলে নেওয়া আমির উল্লাহ ও তার লোকজন আরও আগে থেকেই চা বাগানের খালি জায়গাগুলো দখলের পাঁয়তারা করছিল। তাদের এ জবরদখলের কারণে আতঙ্কিত বাগানে কর্মরত চা শ্রমিকরা। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি সমাধানে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।

মানববন্ধনে বক্তব্য দেন চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি দুলাল সাওতাল, সাধারণ সম্পাদক রাজকুমার, সহসভাপতি রিতা রানী কর্মকারসহ অন্যান্য শ্রমিক নেতা। এ সময় উপস্থিত ছিলেন ফিনলে টি কোম্পানির রশিদপুর ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার আমজাদ হোসেন ও রামপুর চা বাগানের ব্যবস্থাপক শফিক মিয়া।


 

আরও পড়ুন

×